Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ বাল্যবিয়ে

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০৯ মার্চ, ২০২৩

প্রতীকী ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল এক কিশোরী।

বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ইউএনও ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামের এক ব্যবসায়ী অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে পাশের বালাগঞ্জ উপজেলার এক প্রবাসীর বিয়ে ঠিক করেন। শুক্রবার (১০ মার্চ) এ বিয়ে হওয়ার কথা ছিল। শিক্ষা সনদ অনুযায়ী মেয়েটির বয়স ১৭ বছর।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেন, বিয়ের খবর পেয়ে ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষা সনদ অনুযায়ী ওই কিশোরীর বয়স ১৭ বছর। ওই কিশোরীর মা ও বাবা তার নাবালিকা মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.