Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চুনারুঘাট প্রতিনিধি |  ১০ মার্চ, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুত দিবস- ২০২৩ পালিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, চুনারুঘাটের পিআইও প্লাবন পাল, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।

আলোচনা সভাশেষে এক বর্ণাঢ্য রেলি চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে চুনারুঘাট ফায়ার সার্ভিস গণসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ের উপর প্রদর্শনীর আয়োজন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.