Sylhet Today 24 PRINT

কেক কেটে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সিলেট ছাত্রদলের

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৬

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। শত প্রতিকূলতা সত্ত্বেও পথচলার ৩৭ বছরে জাতীয়তাবাদী ছাত্রদল আজ দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন। জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আমাদের রক্তস্নাত স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করে মানুষের বাক-স্বাধীনতা হরণ করা হয়েছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। জাতির এই চরম ক্রান্তিলগ্নে বাংলাদেশের ছাত্র সমাজের অভিভাবক হিসেবে শহীদ জিয়ার আদর্শের ছাত্রদলকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১মিনিটে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সিলেট ছাত্রদল। নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কাটার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ ও মহানগর ছাত্রদলের সাবেক সদস্য হানুর ইসলাম ইমন-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শেদ, ছাত্রদল নেতা অর্জুন ঘোষ, কামরুজ্জামান দীপু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আবুল হাসিম জাকারিয়া, সদর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, ছাত্রদল নেতা আলী আহমদ আলম, সাবের আহমদ চৌধুরী, আব্দুল আলিম, সাইদুল ইসলাম হৃদয়, রুনু আহমদ, লুৎফুর রহমান, নাসির উদ্দীন রহিম, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সিহাব খান, কামরুল হাসান, মাজেদ খান, মাসরুর রাসেল, আব্দুল আহাদ সুমন, দিলদার হোসেন শামীম, শাহ আকাব উদ্দিন পলাশ, আব্দুস ছালাম, রেজাউল ইসলাম টুটুল, মাহবুব আহমদ চৌধুরী, আলী আকবর রাজন, আব্দুল করিম জোনাক, নাহিয়ান সাকির চৌধুরী রনি, রাইসুল ইসলাম সনি, আফজল হোসেন, আব্দুল আজিজ লোকমান, রুমান আহমদ রাজু, জাহেদুর রহমান, চৌধুরী সোবহান আজাদ, ইমাম মোহাম্মদ জহির, নিলোৎপাল ভট্রাচার্য জয়, গোলাম রব্বানী জোসেফ, জাকারিয়া আহমদ, আমান শেখ, আলমগীর হোসেন, রায়হান আহমদ, আজমল আহমদ, স্বপন আহমদ, দেলোয়ার হোসেন, এম.এ সালাম, ছায়েল আহমদ, এমরান আহমদ, করিম আহমদ, ফাইয়াজ, মুন্না ও লাদেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.