Sylhet Today 24 PRINT

বিজনেস সামিটে অংশ নিতে সিলেট হয়ে বাংলাদেশে আসাম-মেঘালয়ের ব্যবসায়ী দল

জৈন্তাপুর প্রতিনিধি |  ১১ মার্চ, ২০২৩

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি চ্যাপ্টারস্থ ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের আসাম-মেঘালয় রাজ্যের ৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছেন।

শুক্রবার (১০ মার্চ) দুপুর ২টায় সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ব্যবসায়ী টিম বাংলাদেশে প্রবেশ করেন।

৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে রয়েছেন মেঘালয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের জেনারেল সেক্রেটারি এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ গুয়াহাটি চ্যাপ্টারস্থ ভাইস-প্রেসিডেন্ট শ্রী ডলি খংলো, পরিচালক শাহ মোহাম্মদ ফরিদ, জয়েন্ট সেক্রেটারি শ্রী গৌরভ মেধি, সদস্য চানমিক লামিন ও কমেন মিরচিয়াং।

তামাবিল সীমান্তের ইমিগ্রেশনে তাদেরকে স্বাগত জানান তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সহ-সভাপতি হাজী মো. জালাল উদ্দিন,(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া (ছোট রুবেল ), অর্থ সম্পাদক আব্দুল আহাদ, সদস্য জাকির হোসেন (আর্মি), সদস্য রফিকুল ইসলাম শাহপরান, সৈয়দ শামীম আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলামসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে ফুল ও শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।

এসময় ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দকে অসমিয়া উত্তরণ উপহার দিয়ে অভিনন্দন জানান।

প্রতিনিধি দলটি ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত 'বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায়' অনুষ্ঠিতব্য 'ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)'র ৫০ বছর পূর্তি উপলক্ষে 'বাংলাদেশ বিজনেস সামিট- ২০২৩' -এ অংশগ্রহণ করতে বাংলাদেশ সফর এসেছে।

এছাড়া বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখাসহ সরকারে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.