Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে শিক্ষা উপকরণ বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১২ মার্চ, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমানের প্রতিষ্ঠিত কস্তর আলী ও মহুরা আলী শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (১২ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক সভা যুক্তরাজ্য প্রবাসী মোস্তাব আলীর সভাপতিত্বে ও ট্রাস্টের পরিচালক আবুল হাসনাত আমির ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাচ্ছু গোপের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাহাতাবুল হাসান সমুজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা ইয়াসমিন, ট্রাস্টের উপদেষ্টা মনির মিয়া, সুহেল মিয়া, শিক্ষক তাহমিনা তমা, লুৎফা বেগম, শেফালি নাথ, মৃদুল রানী শুক্লবৈদ্য,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিক খান, কমিটির সদস্য তৈয়বুর রহমান, আব্দুল খালিক, অভিভাবক আলা উদ্দিন, আতিকুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

পরে বিদ্যালযের সকল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.