Sylhet Today 24 PRINT

সূর্যমুখী ফুলচাষে ঝুঁকছেন চুনারুঘাটের কৃষকেরা

চুনারুঘাট প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রান্তিক কৃষকেরা সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছেন।

জানা গেছে, পৌরসভাসহ উপজেলার দশ ইউনিয়নে প্রায় ১৫’শ কৃষক এই সূর্যমুখী ফুল চাষাবাদ করেছেন। সূর্যমুখী ফুলের জমি নজর কাড়ছে সবার।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পৌরসভাসহ উপজেলার দশ ইউনিয়নে দুইশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে এই সূর্যমুখী ফুল।

সামছুল হক নামে এক কৃষক বলেন, আমি পঞ্চাশ শতাংশ জমিতে সূর্যমুখী ফুল চাষ করেছি। উপজেলা কৃষি অফিস এই সূর্যমুখী ফুল চাষাবাদে পরামর্শসহ সর্বাধিক সহযোগিতা করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম বলেন, উপজেলায় ৪’শ কৃষককে প্রণোদনায় আওতায় নিয়ে পরীক্ষামূলকভাবে হাইসান, আরডিএস ২৭৫ জাতের সূর্যমুখী ফুল চাষে কার্যক্রম শুরু হয়। এতে ৭০ জন কৃষক এই সুবিধা নিয়েছেন। তাতে তারা লাভবান হবেন বলে আশাবাদী উপজেলা কৃষি অফিস।

তিনি আরও বলেন, এই সূর্যমুখী ফুল চাষে প্রতি বিঘা জমিতে ৭ মণ/১০ মণ বীজ উৎপাদিত হয়। এতে প্রতি বিঘায় ১৪০/২০০ লিটার পর্যন্ত তেল উৎপাদন হয়ে থাকে। স্বল্পমূল্যেই প্রতি বিঘা জমিতে ৩/৪ হাজার টাকা খরচেই এই ফুল চাষে লাভবান হওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.