Sylhet Today 24 PRINT

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে মাধবপুরে ১০৯টি ল্যাপটপ বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০২৩

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে ১০৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

মানসম্মত প্রাথমিক, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এই প্রতিপাদ্য বিষয়ে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনাসহ বর্ণাঢ্য আয়োজনে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার পালিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আহসানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মওলা।

অন্যদের মাঝে বক্তব্য দেন শিক্ষক মাহমুদুল হাসান, আবু তাহের, এসএম সামছুর রহমান, বিজয় ভট্টাচার্য,সৈয়দ মোস্তাফিজুর রহমান, বিশ্বজিৎ ভট্টাচার্য, অনুপ কুমার রায় প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.