Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে নবনির্বাচিত মেয়রকে শাহীনের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট |  ০১ জানুয়ারী, ২০১৬

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি গোলাপগঞ্জের সন্তান। গোলাপগঞ্জের কাদামাটি গায়ে মেখে আমি বড় হয়েছি। পৌরবাসীদের সঙ্গে রয়েছে আমার হৃদয়ের সম্পর্ক। আমি পৌরবাসীর সঙ্গে সম্পর্কে ধারাবাহিকতা বজায় রাখতে চাই। মেয়র নির্বাচিত না হলেও পৌরবাসির নাগরিকদের উন্নয়নে সকল কাজে আমার সহযোগিতা থাকবে।'

তিনি পৌরসভার নব নির্বাচিত মেয়র সিরাজুল জব্বার চৌধুরী অভিনন্দন জানান এবং তার পক্ষ থেকে পৌরসভার যে কোনো কাজে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.