Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২৩

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ প্রতিপাদ্যে সারাদেশের মতো সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩’ পালিত হচ্ছে।

জাতীয় পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিয়ানীবাজারের ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়েও নানা আয়োজনে কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যরা, শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার (১২ মার্চ) রাজধানীসহ সারা দেশে শুরু হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষাসপ্তাহের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.