Sylhet Today 24 PRINT

সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় আহত ৩

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৬ মার্চ, ২০২৩

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন মোটরসাইকেল আরোহী ও ১ জন পথচারী রয়েছেন।

বুধবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসামপাড়া গুচ্ছগ্রাম যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে মোটরসাইকেল দাঁড়ানো অবস্থায় ছিলো এসময় জাফলংগামী ট্রাক তাদেরকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীসহ পথচারী ৩ জন গুরুতর আহত হন। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যান।

আহতরা হলেন আসামপাড়া গুচ্ছগ্রামের হানিফ মিয়ার পুত্র জয়নাল আবেদীন (২৭), সানু মিয়ার পুত্র আব্দুস সালাম (২৮) এবং তাহের মিয়ার পুত্র পথচারী সাইদুর রহমান (২২)। তাদের মধ্যে গুরুতর আহত জয়নাল আবেদীন ও আব্দুস সালামকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স প্রেরণ করা হয়। স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করেছে। দুর্ঘটনায় কবলিত ট্রাক হাইওয়ে পুলিশের জিম্মায় আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.