Sylhet Today 24 PRINT

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র সভাপতি রজত, সম্পাদক মোস্তাক

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০২৩

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের দ্বি-বার্ষিক নির্বাচনে রজত কান্তি গুপ্ত সভাপতি ও মোস্তাক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরের সারদা হলে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরিষদ অন্তর্ভুক্ত সদস্য সংগঠনের ৫ জন করে প্রতিনিধি ভোট প্রদান করেন।

১৪৩০ ও ১৪৩১ বঙ্গাব্দের জন্য নির্বাচনে গত ৫ বারের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সভাপতি পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এখলাছ আহমেদ তন্ময়, কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন তন্ময় নাথ তনু, আব্দুল বাসিত সাদাফ, রেজাউল করিম রাব্বি।

কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সহ-সভাপতি পদে সুপ্রিয় দেব শান্ত, অর্থ সম্পাদক পদে অচিন্ত কুমার দে অমিত ও প্রচার ও দপ্তর সম্পাদক পদে দিবাকর সরকার শেখর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন নীতিনির্ধারণী পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অনুপ কুমার দেব ও অর্ধেন্দু কুমার দাস।

রাত নয়টায় প্রধান পরিচালক নির্বাচলের ফলাফল ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.