Sylhet Today 24 PRINT

সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মার্চ, ২০২৩

সিলেট সদর উপজেলার জালালাবাদ জাংগাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ)  রাত ১২টায়  জালালাবাদ থানাধীন জাংগাইল এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল চালক মো. আরেফিন ( ৩১)। তিনি হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ উপজেলারর জালাল উদ্দিনের ছেলে।

জানা যায়, বুধবার (১৫ মার্চ) রাত ১২টায়  জালালাবাদ থানাধীন জাংগাইলে এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক ও একজন আরোহী আহত। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানীতে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোটরসাইকেলেরচালক কে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.