Sylhet Today 24 PRINT

রূপালী ব্যাংকের বন্দরবাজার শাখায় স্টেকহোল্ডারের সাথে মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ মার্চ, ২০২৩

রূপালী ব্যাংক লিমিটেড, সিলেট বন্দরবাজার শাখার স্টেকহোল্ডারদের সাথে সিটিজেন চার্টার বিষয়ে মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১২টায় রূপালী ব্যাংক লিমিটেড, বন্দরবাজার শাখার আয়োজনে এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপক নিশি মোহন নাথ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, সিলেটের উপ-মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (দায়িত্বপ্রাপ্ত) মো: ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মিল্লাত হোসেন; সহকারী মহাব্যবস্থাপক জনাব কামাল উদ্দিন আহম্মেদ এবং রূপালী ব্যাংক লিমিটেড, মিরাবাজার কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক এস. এম. জোনায়েদ হাসান।

সভায় উপস্থিত ছিলেন এই শাখার বিভিন্ন স্তরের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শাখার সকল কর্মকর্তা-কর্মচারীগণ। তাছাড়া সভায় বিভিন্ন ধরনের আমানত, হিসাব খোলা, রেমিট্যান্স, ঋণ সেবা, RTGS & EFT সেবা, ট্রেজারী চালান, সঞ্চয়পত্র এবং নতুন সংযোজিত সেবা নিয়ে আলোচনা করা হয়।

সভার প্রধান অতিথি মো: ফজলুল হক অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে রোপালী ব্যাংকের পাশে থাকার আহব্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.