Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জের ৩ ইউনিয়নে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৬ মার্চ, ২০২৩

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচনের ফলাফল পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বেসরকারিভাবে ফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী- উপজেলার ১নং সদর ইউনিয়ন তায়ফুর রহমান শাহিন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

২নং মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমেদ চৌধুরী শিপু বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে।

৩নং ঘিলাছড়া ইউনিয়নে সাইফুল ইসলাম মনা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

তবে বাকি দুই ইউনিয়নে নৌকা পরাজিত হয়েছে। এ দুটির মধ্যে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আহমেদ জিলু। তিনি লড়াই করেছেন আনারস প্রতীক নিয়ে।

অপরদিকে, উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবজাল হোসাইন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া এসব ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.