Sylhet Today 24 PRINT

শনিবার দিনভর বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মার্চ, ২০২৩

আসন্ন পবিত্র রমজানে সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে উন্নয়নমূলক কাজ চলছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, রমজানে সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে মহানগরের কয়েকটি এলাকায় শনিবার সঞ্চালন লাইন ও  ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজ করা হবে।

ফলে এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মহানগরের শাহজালাল উপশহরের এ, বি, সি, ডি ও জে ব্লক, তেররতন, সোনারপাড়া, মজুমদারপাড়া, পূর্ব মিরাবাজার, দর্জিপাড়া, খারপাড়া, কুশিঘাট, টুলটিকর, মিরাপাড়া, কল্যানপুর, শাপলাবাগ, মেন্দিবাগ এবং নোয়াগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.