Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সঙ্গে গোলাপ মিয়ার সাক্ষাৎ, জনগণের পাশে থাকার নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০২৩

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, গোয়াইনঘাট উপজেলা শাখার সহসভাপতি গোলাপ মিয়া।

গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে গণভবনে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে গোলাপ মিয়ার সাথে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর হোসেইন এমবিই, জুবের আলম ও কয়েকজন ব্রিটিশ এমপি ছিলেন।

গোলাপ মিয়া জানান, সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট জেলা ও সিলেট-৪ আসনের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, উপজেলায় সাংগঠনিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় গোলাপ মিয়া গেল করোনা মহামারি ও বন্যার সময় তিনি কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তা তুলে ধরেন।

তার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের বর্ণনা শুনে প্রধানমন্ত্রী প্রশংসা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোলাপ মিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী নির্বাচনে গোলাপ মিয়া সিলেট-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনের আগ্রহ ব্যক্ত করলে নির্বাচনী এলাকার জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.