Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে চোরাই গরুসহ গ্রেপ্তার ১

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ মার্চ, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে চুরি যাওয়া গরুসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ মার্চ) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে রোববার রাতে আসামীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার গন্ধর্ব্বপুর গ্রামের মৃত ইদ্রিছ উল্লার ছেলে ওয়াহিদ মিয়া (৬০)।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, গত ১০ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার বাদশা মিয়ার দু'টি গরু চুরি হয়। পরে বাদশা মিয়া থানায় মামলা দায়ের করেন। এর পেক্ষিত রোববার রাতে ওয়াহিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই দু'টি গরুসহ ৮টি গরু উদ্ধার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসামী ওয়াহিদ মিয়ার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও চুরিসহ ১৪টি মামলা রয়েছে।আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.