Sylhet Today 24 PRINT

সুস্থ হয়ে সিলেট ফিরলেন মেয়র আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২৩

সুস্থ হয়ে সিলেট ফিরেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সাত দিন ঢাকায় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তবে চিকিৎসকদের পরামর্শে তাকে আরও কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।

বুধবার (২২ মার্চ) দুপুরে আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিসিকের কাউন্সিলর ও কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সিলেট নগরবাসী তথা দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইমলাম জানান, মেয়র আরিফুল হক চৌধুরী সুস্থ হয়ে সিলেটে ফিরেছেন। তবে তাকে আরও কয়েকদিন বিশ্রামে থাকার পরার্মশ দিয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, মেয়র আরিফুল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত ১৫ মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ায় বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে গত রিং পরানো হয়। ঢাকায় এক সপ্তাহ চিকিৎসা নিয়ে তিনি আজ সিলেটে ফিরলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.