Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নদীর তীর থেকে মাটি কাটায় জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর তীর ও হাওর রক্ষা বেড়িবাঁধের মধ্যবর্তী সরকারি জায়গা থেকে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ফেছি বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, মাটি কাটার যন্ত্র দিয়ে সরকারি জায়গা থেকে মাটি উত্তোলনের অপরাধে শাহান মিয়া নামের এক ব্যক্তিকে এ জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.