Sylhet Today 24 PRINT

ঘর পেল কমলগঞ্জের ২০০ পরিবার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২৩

মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার পর কমলগঞ্জ উপজেলা প্রশাসন ২০০ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হয়।

উপজেলার সদর ইউনিয়নের রাজটিলা, আদমপুর ইউনিয়নের ঘোড়মারা ও ইসলামপুর ইউনিয়ন এ ঘরগুলো নির্মিত হয়।

প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর পেয়ে আনন্দে আত্মহারা উপকার-ভোগীরা। ঘরের মালিকানার কাগজপত্র যখন হাতে তখন অশ্রুসিক্ত নয়নে আনন্দের ছাপ দেখা গেছে ভূমিহীন পরিবারগুলোর মুখজুড়ে।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.