Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০২৩

জৈন্তাপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: মঈন উদ্দিন, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, লামনীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুলাল চৌধুরী, শিক্ষক রুপক চন্দ্র দে, ছাত্রলীগ নেতা নেহাল পাল । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন। এদিকে সকাল ১০টায় চিকনাগুল ইউনিয়নের কহাইগড় এলাকায় অবস্থিত ঐতিহাসিক গণকবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯৭১ সালের শহীদদের প্রতি পুষ্পস্তপক অর্পন করে গভীর শ্রদ্ধা জানানাে হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.