Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০২৩

সিলেটের জৈন্তাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

রোববার (২৬ মার্চ) জৈন্তাপুর রাজবাড়ি খেলার মাঠে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। বিকেল ৩টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

তিনি সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার যাদবময় বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জুলহাস মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খায়রুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মঈন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম।

অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল হক খোকন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ সুধিজন অংশ গ্রহন করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুচনা লগ্নে উপজেলা সদরে অবস্থিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তার সহযোগী সংগঠন, বিএনপি ও তার সহযোগী সংগঠন, জৈন্তাপুর প্রেসক্লাব, নিজপাট ইউনিয়ন পরিষদ, জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি, জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন।

এছাড়া এসব সংগঠনের পক্ষ থেকে উপজেলা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.