Sylhet Today 24 PRINT

মহান স্বাধীনতা দিবসে সুনামগঞ্জে বস্ত্র বিতরণ

প্রতিবেদক, সুনামগঞ্জ |  ২৭ মার্চ, ২০২৩

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শিলা বসুর উদ্যোগে সুনামগঞ্জের অর্ধশতাধিক অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে শিলা বসুর নিজস্ব বাসভবনে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, সাবেক কাউন্সিলর আরতি তালুকদার, নারীনেত্রী মলি রায়, রূপালী সোম, সবিতা বণিক, ঊমা চক্রবর্তী, বিভা রায়, রূপু চৌধুরী, সাথী তালুকদার, শিপ্রা পাল, স্মৃতি চন্দ্র, সীমা নাগ প্রমুখ।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শিলা বসু বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমার ও কিছু সহকর্মীর অর্থায়নে অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছি, এবার আমরা অর্ধ শতাধিক মানুষদের দিয়েছি ভবিষ্যতেও আমরা এমন কার্যক্রম চালিয়ে যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.