Sylhet Today 24 PRINT

জুড়ীতে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

জুড়ী প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২৩

পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করেছে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার জুড়ী উপজেলার পোস্ট অফিস রোড, ভবানীগঞ্জ বাজারসহ  বিভিন্ন জায়গায় মনিটরিং কার্যক্রম পরিচালনায়  মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোস্ট অফিস রোডে অবস্থিত লুৎফুর ভ্যারাইটিজ স্টোরকে ১৫ হাজার টাকা, কালাম ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, মাছুম ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.