Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা শুরু

বিশ্বনাথ প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০১৬

সিলেটের বিশ্বনাথে মাসব্যাপী ‘তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা’র উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

এসময় ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মুহাম্মদ আসাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন, অফিসার্স ইনচার্জ (ওসি) আবদুল হাই, ওসি (তদন্ত) মাসুদুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন, উপজেলা আ’লীগ নেতা আমির আলী চেয়ারম্যান, শফিক উদ্দিন স্বপন, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য মাহতাব উদ্দিন আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.