Sylhet Today 24 PRINT

সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৬

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ সম্পন্ন হলো। গত বৃহস্পতিবার বিকেল ৩টা ৫টা এবং পরদিন শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হয়।

এ সময়ের মধ্যে প্যানেল ৬টি ও একক ১৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়। নির্বাচনে প্রার্থীরা স্ব স্ব পক্ষে নির্বাচন কমিশন মনোনীত প্রতিনিধির কাছে থেকে ফরম সংগ্রহ করেন।

এছাড়া তপশীল অনুযায়ী শনিবার বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। রোববার মনোনয়নপত্র বাছাই করা হবে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৫টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার এবং বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার মধ্যে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। শনিবার (১৬ জানুয়ারি) বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিনই ভোট গ্রহণ শেষে গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.