Sylhet Today 24 PRINT

মহানগর আওয়ামী লীগের মানববন্ধন কর্মসূচী শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০২৩

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র উন্নয়ন, অগ্রগতি ও শান্তির রাজনীতি বিনষ্টকারী তথা অপশক্তি কর্তৃক সারা দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে সিলেট মহানগর  আওয়ামী লীগের উদ্যোগে ১ এপ্রিল শনিবার দুপুর ২ ঘটিকায় বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে।

এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে মানববন্ধন কর্মসূচী সফল করার জন্য আহবান জানিয়েছেন  মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.