বিশ্বনাথ প্রতিনিধি | ০১ এপ্রিল, ২০২৩
সিলেটের ‘বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ট্রাস্টের ৩১জন ট্রাস্টিদের পক্ষ থেকে বিশ^নাথ পৌরসভা ও ইউনিয়নের ১০০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নগদ আড়াই লাখ টাকা বিতরণ করা হয়েছে। ১০০টি পরিবারের প্রত্যেক প্ররিবার প্রধানকে ২হাজার ৫০০টাকা করে দেয়া হয়েছে।
শনিবার (১ এপ্রিল) দুপুরে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নগদ এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ রাজনীতিবীদ মোজাহিদ আলী। বক্তব্যে তিনি বলেন, বিশ^নাথের প্রবাসীরা যেকোন উৎসব কিংবা দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকেন। এই রমজান উপলক্ষেও আমাদের যুক্তরাজ্য প্রবাসীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। আশা রাখি আমাদের অসহায় মানুষদের প্রতি আরও প্রবাসীরা সহযোগীতার হাত বাড়ানে।
ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনীতিবীদ মো. গৌছ আলীর সভাপতিত্বে ও সংগঠক একেএম তুহামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ^নাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছয়ফুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, যুক্তরাষ্ট্র প্রবাসী মনির আহমদ, ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী সাদেক আলী এবং প্রতিষ্ঠানের প্রাক্তণ শিক্ষক মুহাম্মদ এমাদ উদ্দিন। অনুষ্ঠান শেষে ট্রাস্টিদের মনোনীত প্রতিনিধিদের হাতে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।