Sylhet Today 24 PRINT

জুয়ায় হেরে ঋণ থেকে বাঁচতে খুনের নাটক সাজান নাহিদ

নিজস্ব প্রতিবেদক |  ০২ এপ্রিল, ২০২৩

সিলেটে অনলাইন জুয়ায় হেরে ঋণ থেকে বাঁচতে নিজেকে খুনের নাটক সাজিয়েছিলেন নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি তার। গতকাল শনিবার সন্ধ্যায় নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করে সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ।

আজ রোরবার (২ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

এ সময় তিনি বলেন, নাহিদ অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। ফলে তিনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। তা থেকে বাঁচতে প্রথমে ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরি এবং পরে নিজেকে হত্যার নাটক সাজান। এ জন্য কেমিকেল দিয়ে তৈরি রক্ত সাদৃশ্য পদার্থ নিজ কক্ষে ফেলে যান নাহিদ।

পুলিশ সুপার জানান, তথ্য গোপন করে জাতীয় পরিচয় পত্র তৈরি করার তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.