মাধবপুর প্রতিনিধি | ০২ এপ্রিল, ২০২৩
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা সেনাস্মৃতি শিশু একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিদ্যালয়ের হল রুমে চৌমুহনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল আলী শাহের সভাপতিত্বে ও সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্য দেন দেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাছাদ্দুক আহমেদ, সাবেক মেম্বার ফিরোজ উদ্দিন আহমেদ, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসকান্দর মীর্জা ফারুক, আরডিআরএস-এর প্রতিনিধি আশ্রাফ আলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাজাহারুল ইসলাম, চৌমুহনী বাজার কমিটির সদস্য সচিব মাইনুল ইসলাম জুয়েল, সহকারী শিক্ষক বিশ্বজিৎ দাশ, নাসিমা আক্তার, অভিভাবক সদস্য লিটন চন্দ্র পাল।
পরে বৃত্তি প্রাপ্ত তিনজন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।