Sylhet Today 24 PRINT

সোনার বাংলা বাস্তবায়নে দেশ এগিয়ে যাচ্ছে: হুইপ শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০১৬

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে সোনার বাংলা বাস্তবায়নে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সারাদেশে ব্রীজ-কালভাট, রাস্তা-ঘাট, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোসহ নানাবিধ উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। তাই আওয়ামী লীগ সরকারই উন্নয়নের মডেল।

হুইপ শনিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউপি’র করমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন ও শুক্রবার রাতে ১৩ লক্ষ টাকা ব্যয়ে দাসের বাজার ইউপির ধলিরপর গ্রামে ৩৯ পরিবারের মাঝে বিদ্যুতায়তের উদ্বোধন শেষে পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, উন্নত রাষ্ট্র গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন, সহকারি পুলিশ সুপার জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, দাসের বাজার ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর শাহবাজপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আলম, যুবলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউপি সদস্য বদরুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.