Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা পারভেজের মুক্তি দাবি মহানগর বিএনপির

সিলেটটুডে ডেস্ক: |  ০২ এপ্রিল, ২০২৩

প্রতিহিংসামূলক মামলায় গ্রেপ্তার সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক, মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন পারভেজের মুক্তি দাবি জানিয়েয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

রবিবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, হামলা মামলা, গ্রেপ্তার নির্যাতন চালিয়ে দেশপ্রেমিক জনতার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে আব্দুল্লাহ আল মামুন পারভেজসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.