Sylhet Today 24 PRINT

দ্রব্যমূল্যের কারণে দেশের মানুষ দিশেহারা: এমরান চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০২৩

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যে ছাড় দেয়া হয়, কিন্তু বাংলাদেশই একমাত্র বিচিত্র দেশ যেখানে রমজান মাসে দ্রব্যমূল্য কয়েকগুণ বেড়ে যায়। সরকার দলের নেতাদের নিয়ন্ত্রণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। সেহরির সময়ে মানুষ বিদ্যুৎ পায় না। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ আজ গভীর সংকটে। এই সংকট থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সরকারের পতন নিশ্চিতপূর্বক দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

রোববার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে বিএনপি যাবে না, এটি পরিষ্কার বিষয়। কারণ এই মুহূর্তে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রাহমানের নির্বিঘ্নে স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করা। যারাই এখন আন্দোলন সংগ্রাম বাদ দিয়ে, রাজপথে কর্মীদের সাথে না থেকে সরকারের সাথে আঁতাত করে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ তারা দলের প্রকৃত নেতা বা কর্মী নন, তারা সরকারের এজেন্ট হিসেবে দলের নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম থেকে ডাইভার্ট করে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। তাদেরকে বয়কট করতে হবে।

মাথিউরা ইউনিয়ন বিএনপির সভাপতি কছির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম তাজুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, জেলার সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, অর্থনীতি বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, মামুনুর রশিদ মামুন, এনাম আহমদ, সদস্য আমিনুর রশিদ টিপু।

এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সাবেক উপদেষ্টা ছাদ্উদ্দিন সোনা মিয়া, উপজেলা বিএনপি সাবেক সহ সাধারণ সম্পাদক লিয়াকত, আলা উদ্দিন আলাই সেলিম উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজমুল হোসেন পৌর যুবদলের সভাপতি হোসেন আহমদ দোলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষ, বিএনপি নেতা কামরুজ্জামান, উপজেলা জাসাস আহবায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব আব্দুল হালিম রানা, যুবদল নেতা তারেক আহমদ নূর উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.