Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০২৩

সিলেটের বিয়ানীবাজারে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দিকে দুই নির্মাণ শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হলে হাসপাতালে নেয়ার পর মাহফুজ আহমদ (১৭) এক জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার  বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডে এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজ আহমদ উপজেলা মুড়িয়া ইউনিয়নের পাথারিপাড়া এলাকার জয়নাল উদ্দিনের পুত্র। এ ঘটনায় আহত দেলোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। সে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের সোনাহর আলীরপুত্র।

স্থানীয়রা জানান, ভবনের প্রথমতলার ছাদ ঢালাইয়ের জন্য রড বিছানোর কাজ করছিলেন অন্য নির্মাণ শ্রমিকদের সাথে হতাহত হওয়া এ দুই শ্রমিক। এক পর্যায়ে অসতর্ক অবস্থায় তারা বিদুৎপৃষ্ট হয়ে পড়েন। নিহত কিশোর শ্রমিক মাহফুজ আহমদ বিদ্যুৎপৃষ্ট নিচে পড়ে যায়। আহত দেলোয়ার হোসেন রডের সাথে ঝুলে থাকলে স্থানীয় দুই তরুণ তাকে সেখান থেকে নামিয়ে নিয়ে আনেন। আহতদের দ্রুত স্থানীয়দের সহায়তায় শ্রমিক ও ভবন মালিকপক্ষের লোকজন উপজেলা হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজ আহমদের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.