Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ আটক ১

মাধবপুর প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২ এপ্রিল) সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের মুহিত মিয়ার ছেলে রুবেল মিয়া কে ইয়াবাসহ আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আরিফ হোসেন জানান, সন্ধায় গোপন সূত্রে খবর পেয়ে ধৃত ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.