Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সালাম, সম্পাদক উমেদ

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৬

মৌলভীবাজার প্রেসক্লাবে ২০১৬-১৭ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব নির্বাচনে চ্যানেল আই ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এম এ সালাম সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার এবং দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী সাধারণ সম্পাদক পদে পূনরায় নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত মৌলভীবাজার কোর্ট রোডস্থ প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ফলাফল বিকাল ৫টার দিকে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩৭ জন ভোটারের মধ্যে ৩৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ সভাপতি আবদুল হামিদ মাহবুব (কালের কণ্ঠ) ও রাধাপদ দেব সজল (মোহনা টিভি), যুগ্ম সম্পাদক সালেহ এলাহি কুটি (দেশ টিভি) ও আনহার আহমদ সমশাদ (পাতাকুঁড়ির দেশ-দৈনিক আমার দিন), কোষাধ্যক্ষ হাসানাত কামাল (বিটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ আহমদ (বাংলাদেশ সময়), দপ্তর সম্পাদক এম এ মোহিত (উত্তর-পূর্ব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সিরাজুল ইসলাম (বৈশাখী টিভি)।

এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন, এডভোকেট নুরুল ইসলাম শেফুল (ইনডিপেনডেন্ট), পান্না দত্ত (এসএ টিভি), নুরুল ইসলাম (সমকাল), মাহবুবুর রহমান রাহেল (বাংলানিউজ) ও দেওয়ান মুক্তাদীর গাজী (চ্যানেল টোয়েন্টিফোর)।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির ও সদস্য ছিলেন সৈয়দ আব্দুল মতালিব রঞ্জু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.