Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি: |  ০৪ এপ্রিল, ২০২৩

সিলেটের বিশ্বনাথে বিদ্যুতায়িত হয়ে রোমানা বেগম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোমানা উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের আসমান মিয়ার মেয়ে এবং স্থানীয় মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

গতকাল সোমবার (৩ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার উপ পরিদর্শক (এএসআই) জয়ন্ত সরকার।

শিশুটির বাবা আসমান মিয়া জানান, গতকাল দুপুরের দিকে মক্তব থেকে ঘরে ফেরে রোমানা। এরপর টেলিভিশন চালু করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতায়িত হয়। এ সময় সে চিৎকার করে এবং তার চিৎকারে শুনে মা ও অন্যরা এসে ঘরের মেইন সুইচ বন্ধ করে। এরপর উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.