Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ১০ জনকে গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার খাশিলা গ্রামের অর্জুন দাস (৫৬), সন্টু দাস (৪০), কবিরপুর গ্রামের শফিকুল ইসলাম (২৮), হবিবপুর এলাকার আবুল হোসেন (৬০), শিপন মিয়া (৩৪), জগন্নাথপুর এলাকার তপুর মিয়া ওরফে তখব্বুর (৪৫), আবুল মিয়া (৩৪), রোজন মিয়া (৪০), ইকড়ছই এলাকার শাফিজ মিয়া, আসামপুরের রুপা মিয়া (৩৮)।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমানের নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার গভীররাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের মনজু দাসের বসত বাড়িতে জুয়ার আসর বসে। খবর পেয়ে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় আসর থেকে এক লাখ ৪৫ হাজার ৮৯০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.