Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি: |  ০৪ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে ৫ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহায়তা করেছে।

ইউএনও বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করাসহ খাবারের দোকানে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এসব ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.