Sylhet Today 24 PRINT

শনিবার শহিদ মিনারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: |  ০৭ এপ্রিল, ২০২৩

দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্যের প্রতিবাদে শনিবার বিকেল ২টায় নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা আওয়ামী লীগ শান্তি সাবেশের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উক্ত ‘শান্তি সমাবেশে’ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং সর্বস্তরের শান্তি প্রিয় দেশপ্রেমিক নাগরিকদের অংশগ্রহণ করে বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.