Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি: |  ০৭ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যাপক মো. ইসমাইল হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।

এরআগে, ১ এপ্রিল রাতে উপজেলার কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে একটি যানবাহনের ধাক্কায় তিনি আহত হন। আহত অবস্থায় রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান জানান, কমলগঞ্জ উপজেলা সদরের একটি মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে মোটরসাইকেলে অধ্যাপক ইসমাইল হোসেন বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি যানবাহন তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.