Sylhet Today 24 PRINT

ঈদুল ফিতরে শাবিপ্রবিতে ২১ দিন ছুটি

শাবিপ্রবি প্রতিনিধি: |  ০৭ এপ্রিল, ২০২৩

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১০ এপ্রিল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাস এবং আগামী ১২ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ছুটি চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইস্টার সানডে উপলক্ষে আগামী ৯ এপ্রিল এবং বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধ থাকবে। পবিত্র শবে কদর, ঈদুল ফিতর উপলক্ষে ১০ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব ক্লাস এবং ১২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

এ ছাড়া মে দিবস উপলক্ষে ১ মে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.