Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে রোহিঙ্গা যুবক আটক

চুনারুঘাট প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃত রোহিঙ্গা যুবক রুবেল মিয়া (২৮) পিতা আব্দুর রহমান।

জানা গেছে, শুক্রবার রাত ১২টায় চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে রুবেল মিয়া সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। স্থানীয় লোকজন রুবেল মিয়াকে আটক করে চুনারুঘাট থানায় সোপর্দ করে।

এই আটকের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক বলেন, রুবেল মিয়াকে থানায় জিজ্ঞাসাবাদে থানা হেফাজতে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.