Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চোরাই গাছের টুকরো উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৩ লক্ষাধিক টাকার চোরাই গাছের টুকরো উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সকালে বন বিভাগ ও রেমা বিজিবির যৌথ অভিযানে উপজেলার গাজিপুর ইউনিয়নের গাজিনগর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গাছের টুকরো উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কালেঙ্গা রেঞ্জের রেঞ্জার মাসুদুর রহমানের নেতৃত্বে রেমা বিজিবির একটি বিশেষ টহল টিমের সহযোগিতায় গাজিনগর এলাকাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬০ ঘনফুট সেগুন ও চাপালিশ কাট জব্দ করা হয়।

জব্দকৃত গাছের টুকরোর বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে, চোরাই কাঠ উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

কালেঙ্গা রেঞ্জের রেঞ্জার মাসুদুর রহমান বলেন, বন রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব। এভাবে অবৈধভাবে গাছ কেটে বন উজাড় করা যাবে না। গাছ উদ্ধারের ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.