Sylhet Today 24 PRINT

ওসমানীনগর থেকে চুরি হওয়া অটোরিকশা নবীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০৮ এপ্রিল, ২০২৩

সিলেটের ওসমানীনগর থেকে চুরি হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জে নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ  ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মনগ্রামের রতন দাসের ছেলে নারায়ন দাস (২৬)-এর অটোরিকশাটি (মৌলভীবাজার-থ-১১-৩৮২৪) তাঁর তাজপুর বাজারস্থ ভাড়া বাসার সামনে থেকে গত ৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টার সামন থেকে চুরি হয়ে যায়।

এ ঘটনায় ৮ এপ্রিল তিনি ওসামনীনগর থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে নবীগঞ্জ থেকে সেই অটোরিকশাটি উদ্ধার করে। এসময় চুরির সঙ্গে জড়িত  আয়না মিয়া (৪৫) নামে একজনকে আটক করে পুলিশ।

আয়না ওসমানীনগর উপজেলার পালপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.