Sylhet Today 24 PRINT

জুড়ীতে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

জুড়ী প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০২৩

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে জুড়ীতে অবস্থান  কর্মসূচী পালন করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার বিকেল ৩ টায় এম এ মুমিত আসুক চত্বরে এ অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন জুড়ীর সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সদস্য এম এ মোহাইমিন শামীম, এম এ নিশাদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, আব্দুল কাইয়ূম, হাজী নামর আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর, মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক মনোয়ার হোসেন, জুড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, মোস্তাকিম হোসেন বাবুল, সিরাজুল ইসলাম তোলা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিপার রেজা, ফয়সল আহমদ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্নআহবায়ক জাহিদ হাসান জমির, ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ।

বিকাল  ৩টা থেকে ৫টা পর্যন্ত  অবস্থান কর্মসূচি করার কথা থাকলে ও জেলা বিএনপির ইফতারের জন্য এ সময় মাত্র ৩০ মিনিট অবস্থান কর্মসূচী পালিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.