Sylhet Today 24 PRINT

কাব্যগ্রন্থ ‘আধখানা চাঁদে ভরে না আকাশ’র প্রকাশনা

সিলেটটুডে ডেস্ক: |  ০৮ এপ্রিল, ২০২৩

চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত পল্লব হোম দাস এর ‘আধখানা চাঁদে ভরে না আকাশ’ কাব্যগ্রন্থ এর প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ বাতিঘরে আয়োজিত এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এর সভাপতিত্বে ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্তের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও ইনস্টিটিউট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক, কবি, গদ্যকার ড. শামীম রেজা।

আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক, কবি ও গবেষক ড. মোস্তাক আহমদ দীন, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক জাকির জাফরান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজীব চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি পল্লব হোম দাস। আধখানা চাঁদে ভরে না আকাশ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন সুকান্ত গুপ্ত ও গুলজার আহমদ।

প্রধান অতিথি ড. শামীম রেজা বলেন, লেখালেখি হচ্ছে একটা শিল্প। লেখালেখির মাধ্যমে লেখক নিজে আলোকিত হন এবং সমাজকে আলোকিত করতে সহযোগিতা করেন।

একজন লেখক সামগ্রিকতাকে ধারণ করে তা নিজের জীবন ও বাস্তবতার আলোকে অথবা কল্পনার শৈল্পিক আঁচড়ে তা সমাজের কাছে তুলে ধরেন। তেমনি পল্লব হোম দাস একজন। দীর্ঘ দিন থেকে তিনি তার লেখনির মাধ্যমে সমাজের নানা দিকে তুলে ধরেছেন। একজন লেখক অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে। আমরা বিশ্বাস করি কবি পল্লবের মতো প্রতিটি লেখক সৃজনশীল প্রগতিশীল লেখা উপহার দিক সমাজকে।

প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.