Sylhet Today 24 PRINT

বড়লেখায় পুলিশের অবস্থানের মধ্যেই বিএনপির কর্মসূচি পালিত

বড়লেখা প্রতিনিধি: |  ০৮ এপ্রিল, ২০২৩

বড়লেখা পুলিশের কঠোর অবস্থানের মধ্যেই উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে কেন্দ্রের ডাকা অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় পৌর শহরের আছিয়া প্লাজার সম্মুখে মেইন রোডের পাশে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি দলিয় সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আতাউস শহীদ, যুবদল নেতা ইকবাল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.