Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় বেপরোয়া ট্রাক কেড়ে নিল বৃদ্ধার প্রাণ

নিজস্ব প্রতিবেদক: |  ০৯ এপ্রিল, ২০২৩

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার অতিরবাড়ি নামক স্থানে বেপরোয়া ট্রাকচাপায় তাহেরা বেগম (৯০) নামের সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছেন।

নিহত নারী বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল হান্নানের স্ত্রী। শনিবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় দুদু মিয়া (৬০) ও মাহদিয়া (১৪) নামে দুই যাত্রী আহত হয়েছেন। তারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা।

ওসি জানান, রাত সোয়া ৮টার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়ি নামক স্থানে দ্রুতগতির একটা ট্রাক সিলেট থেকে যাওয়া একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর যাত্রী তাহেরা বেগম মারা যান। স্থানীয়রা পরে হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। তবে ট্রাককে আটক করা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.