Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু আরিফ বাহার (৭) চুনারুঘাট সদর ইউপির দক্ষিণ নরপতি গ্রামের শাহজাহান বাহারের পুত্র।

জানা গেছে, রোববার দুপুরে শিশু আরিফ সকলের অগোচরে খেলাধুলার ছলে পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে শিশু আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.